স্টাফ রিপোর্টার ॥ ’সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এ স্লোগানে শেরপুরে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হয়েছে। ২১ জুলাই শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।
জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ২৩টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এর মধ্যে পর্যায়ক্রমে- জেলা শিশু একাডেমি, অঞ্জলি আবৃত্তি নিকেতন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আঁচড়, (চৈতি) লোক সঙ্গীত পরিষদ, জেলা শিশু একাডেমি, শেরপুর সরকারি কলেজ, নন্দন সংগীত নিকেতন, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা শেরপুর জেলা শাখা, অঞ্জলি আবৃত্তি নিকেতন, মাধ্যমিক শিক্ষক শিল্পীগোষ্ঠী, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আঁচড়, জেলা শিশু একাডেমি, নন্দন সংগীত একাডেমি, জেলা শিশু একাডেমি, (নূরজাহান) লোক সঙ্গীত পরিষদ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা শেরপুর জেলা শাখা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আঁচড়, জেলা শিশু একাডেমি, অঞ্জলি আবৃত্তি নিকেতন, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা শেরপুর জেলা শাখা, মাধ্যমিক শিক্ষক শিল্পীগোষ্ঠী, (হারুন ও চৈতি) লোক সঙ্গীত পরিষদ ও জেলা তথ্য অফিস।
























