ads

রবিবার , ২২ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৫২
নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে রাসেল মিয়া (১৬) নামে এক কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।  ২১ জুলাই শনিবার বিকেলে নিহতের নিজ ঘরে ওই ঘটনা ঘটে।  নিহত রাসেল উপজেলার শেকেরকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে রাসেলের নানার বাড়ি হাতিপাগার গ্রাম থেকে তার নিজ বাড়িতে এসে দাদীর কাছে ঘরের দরজা খুলার জন্য চাবি চায়। তার মা বাড়িতে না থাকায় একাকী ওই ঘরের আড়ার (ধন্না) সাথে মনের ক্ষোভে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় তার দাদি ওই ঘরে হাঁস-মুরগি উঠাতে যায়। দরজা বন্ধ দেখে অপর নাতি ছাইফুলকে ডাকেন। ছাইফুল এসে লাথি দিয়ে দরজা খুলে দেখেন রাসেল ফাঁসিতে ঝুলে আছে।  ওইসময় তাদের ডাক-চিৎকারে বাড়ির অন্যান্যরা ছুটে আসেন। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। রাসেল এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়।  তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বলেন, ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।
উল্লেখ্য, গত দীর্ঘ এক যুগ আগে রাসেলের পিতা হযরত আলী ব্রেইনস্ট্রোক করে মারা যান।  এক ভাই এক বোনের মধ্যে বোনটিও প্রায় ৫ বছর আগে বিষপান করে আত্মহত্যা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি পরবর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads