শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ “আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ সৃষ্টি করতে” এ লক্ষে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সুবিধা বঞ্চিত স্পন্সরশীপ শিশুদের জন্মদিন পালিত হয়েছে। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। শিশু সুমাইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার জনপল স্কূ, চাইল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেং ছাম, সিষ্টেম সাপোর্ট অফিসার ক্রিষ্টিনা মুক্তা সিকদার প্রমূখ। এতে শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যারা অংশ গ্রহণ করেন।
























