ads

বৃহস্পতিবার , ১৯ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এইচএসসিতে পাসের হার ৫৭.৪৮ ভাগ ॥ জিপিএ-৫ এ শীর্ষে শেরপুর সরকারি কলেজ

খবর টি পড়েছেন : ৩৭৯
শেরপুরে এইচএসসিতে পাসের হার ৫৭.৪৮ ভাগ ॥ জিপিএ-৫ এ শীর্ষে শেরপুর সরকারি কলেজ
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

জুবাইদুল ইসলাম, শেরপুর ॥ শেরপুরে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলে পাস করেছে ৫৭.৪৮ ভাগ পরীক্ষার্থী। আর সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। তবে গতবারের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এবার। জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। কেবল ওই কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। অন্যদিকে জেলার ২৮টি কলেজের মধ্যে ২২ কলেজের কোন পরীক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। এছাড়া ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর খন্দকারবাড়ী কলেজের কেউই পাস করেনি। ১৯ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল পর্যালোচনায় ওইসব তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যমতে, শেরপুরের ৩টি সরকারি কলেজসহ মোট ২৮টি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৫০ জন শিক্ষার্থী। তন্মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা মিলে পাস করেছে ৫ হাজার ২শ ২ জন। আর অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৮শ ৪৮ জন পরীক্ষার্থী।
সরকারি কলেজগুলোর মধ্যে শেরপুর সরকারি কলেজ থেকে সব বিভাগ মিলে ১ হাজার ৮শ ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ৩২০ জন। জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ২৯ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ২ জন। শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে ৯৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫২২ জন, জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগ থেকে ১ জন। শ্রীবরদী সরকারি কলেজ থেকে ১ হাজার ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৫৪ জন, জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ১ জন, মানবিক থেকে ২ জন।
অন্যান্য কলেজের মধ্যে ডাঃ সেকান্দর আলী কলেজ থেকে ৩৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৪৮ জন। মডেল গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ৪৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৩১ জন। জামশেদ আলী কলেজ থেকে ৪৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৬৯ জন। শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৪ জন পরীক্ষার্থী। বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ থেকে পাস করেছে ১৮৪ জন, অকৃতকার্য হয়েছে ৮৩ জন। নিজাম উদ্দিন আহমদ মডেল কলেজ থেকে পাস করেছে ৪০ জন, অকৃতকার্য হয়েছে ৯৯ জন।
অন্যান্য কলেজগুলোর মধ্যে ঝিনাইগাতী মহিলা আদর্শ কলেজ থেকে পাস করেছে ৮৪ জন, অকৃতকার্য হয়েছে ১০২ জন, প্রস্তাবিত সরকারি আদর্শ কলেজ থেকে পাস করেছে ১২৩ জন, অকৃতকার্য হয়েছে ৫১ জন। আলহাজ্ব শফিউদ্দিন কলেজ থেকে পাস করেছে ৭৯ জন, অকৃতকার্য হয়েছে ৪১ জন। চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজ থেকে পাস করেছে ২৪২ জন, অকৃতকার্য হয়েছে ৪৫ জন। প্রস্তাবিত সরকারি হাজী জাল মামুদ কলেজ থেকে পাস করেছে ১৯২ জন, অকৃতকার্য হয়েছে ১১১ জন। চন্দ্রকোনা কলেজ থেকে পাস করেছে ১৪৩ জন, অকৃতকার্য হয়েছে ২২৭ জন। প্রস্তাবিত সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে পাস করেছে ২৮১ জন, অকৃতকার্য হয়েছে ১৮৫ জন। নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ থেকে পাস করেছে ২৭৯ জন, অকৃতকার্য হয়েছে ১৮৪ জন, জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ২ জন। কামারেরচর কলেজ থেকে পাস করেছে ১৪৩ জন, অকৃতকার্য হয়েছে ১২৫ জন। আয়েশা-আইন উদ্দিন মহিলা কলেজ থেকে পাস করেছে ৮৫ জন, অকৃতকার্য হয়েছে ৯২ জন। ভারেরা এসপি স্কুল এন্ড কলেজ থেকে পাস করেছে ৪ জন, অকৃতকার্য হয়েছে ৪ জন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে পাস করেছে ৮৬ জন, অকৃতকার্য হয়েছে ৪০ জন। শেরপুর বিজ্ঞান কলেজ থেকে পাস করেছে ৪৬ জন, অকৃতকার্য হয়েছে ৩০ জন। হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ থেকে পাস করেছে ২১৪ জন, অকৃতকার্য হয়েছে ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ১ জন। আইডিয়াল কলেজ থেকে পাস করেছে ১ জন, অকৃতকার্য হয়েছে ৩ জন। সীমান্ত মডেল কলেজ থেকে পাস করেছে ৪০ জন, অকৃতকার্য হয়েছে ৫২ জন। আলহাজ্ব হাজেরা-আক্তারুজ্জামান কলেজ থেকে পাস করেছে ৫ জন, অকৃতকার্য হয়েছে ১০ জন এবং ছানোয়ার হোসেন মডেল কলেজ থেকে পাস করেছে ৭ জন, অকৃতকার্য হয়েছে ২১ জন পরীক্ষার্থী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ট্রাকের সাথে সংঘর্ষে ট্রলির হেলপার নিহত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে স্পন্সর শিশুদের জন্মদিন পালন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads