ads

বৃহস্পতিবার , ১৯ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাকের সাথে সংঘর্ষে ট্রলির হেলপার নিহত

খবর টি পড়েছেন : ২৯৯
শেরপুরে ট্রাকের সাথে সংঘর্ষে ট্রলির হেলপার নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ধান বোঝাই ট্রলি ও ট্রাকের সাথে সংঘর্ষে মাসুম মিয়া (৩০) নামে ট্রলির হেলপার নিহত হয়েছে। ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম নকলা উপজেলার ধনাকুশা গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নকলা উপজেলা থেকে ধান বোঝাই ট্রলিটির চালক ও হেলপার মাসুম শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ট্রলিকে ওভারটেক করার সময় ট্রলিচালকের পার্শ্বে থাকা হেলপার মাসুমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় ট্রলির চাকাসহ ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহত ট্রলি হেলপার মাসুমের লাশ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও… পরবর্তী সংবাদ শেরপুরে এইচএসসিতে পাসের হার ৫৭.৪৮ ভাগ ॥ জিপিএ-৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads