শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ “স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে মৎস্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বুধবার উপজেলা মৎস্য অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় মৎস চাষের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান। তিনি মৎস্য সপ্তাহ উদযাপনের নানা কর্মসূচী ঘোষণা করেন।
ওইসময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম বকুল, আব্দুল বাতেন, শওকত জামান, আব্দুল মান্নান, ফরিদ আহমেদ রুবেল, কেএম ফারুক, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।























