ads

বুধবার , ১৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরে ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ জুলাই বুধবার সকালে ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।
পরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন অতিথিদের নিয়ে ডিসি উদ্যান চত্ত্বরে বৃক্ষরোপন করেন। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, এনডিসি মোস্তাফিজুর রহমান শাওন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভুইয়া, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads