শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আনুষ্ঠানিকভাবে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৪ হাজার ও উচ্চ মাধ্যমিকদের ২ হাজার করে ২০ জন শিক্ষার্থীর মাঝে ওইসব টাকা বিতরণ করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, উপজেলা মাধ্যমিক অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল ও ছাত্রছাত্রীসহ অভিভাবকরা।























