ads

বুধবার , ১৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৩৭
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে মৎস্য দপ্তর। ১৮ জুলাই বুধবার দুপুরে জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় জেলার সার্বিক মৎস্য সম্পদ চিত্র তুলে ধরার পাশাপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
জেলায় ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের গৃহীত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন। গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে মতবিনিময় সভা, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৩ দিনব্যাপী মৎস্য মেলা, ফরমালিনবিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা ইত্যাদি। ওইসময় তিনি ওইসব কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগম, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবজানি ভৌমিক, সাংবাদিক শরিফুর রহমান, আব্দুর রহিম বাদল, মোহাম্মদ জুবায়ের রহমান, মহিউদ্দিন সোহেল প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, জেলায় প্রতিবছর মোট মাছের চাহিদা প্রায় ৩২ হাজার মেট্রিক টন হলেও বর্তমানে উৎপাদিত হচ্ছে ৩১ হাজার ১৪৫ মেট্রিক টন। তবে লোকবল সংকটের কারণে জেলায় মৎস্য দপ্তরের কার্যক্রম পালনে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী পরবর্তী সংবাদ নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads