নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি এমএ হাকাম হীরা, ছামেদুল ইসলাম তালুকদার, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, মঞ্জুরুল আহসান, মনিরুল ইসলাম, মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা মৎস্য অফিসার মো. শফিউল আলম প্রমুখ। ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত ৭ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির বিস্তারিত আলোচনা করা হয়।
























