ads

বুধবার , ১৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে নালিতাবাড়ীতে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ২০৪
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে নালিতাবাড়ীতে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানি দক্ষতা ও জ্বালানী সংরক্ষণের উপর বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ওই বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নালিতাবাড়ীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই বিষয়ভিত্তিক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির, শহীদ নাজমূল স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এসএম রফিকুল ইসলাম ভুট্টু, তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালযের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার, উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, উপজেলা আবাসিক প্রকৌশলী ইয়াহিয়া খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইলারা সামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জয়নাল আবদিন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ নিতরণ করেন। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হীরন্ময়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো তাজুল ইসলাম, ২য় স্থান অধিকার করেন উত্তর নাকশি উচ্চ বিদ্যালযের দশম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাফসা ও তৃতীয় স্থান অধিকার করেন তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদ ইবনে সোবহান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৩০ লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপন অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads