ads

বুধবার , ১৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৪
শ্রীবরদীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী যুবলীগের গোসাইপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গিলাগাছা বাজারে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়ন ও বর্তমান এমপি একেএম ফজলুল হক চানের সফলতার নানা দিক তুলে ধরে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, প্রধান বক্তা যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বালিয়াচন্ডী এপিপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. আমিরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম। সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল আমিনের সঞ্চালনায় ও রহুল আমিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি একেএম ফজলুল হক চানকে দলীয় মনোনয়ন দেয়ার আহবান জানান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তিন ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটন। এতে ৩ নং ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান মানিক ও সাধারন সম্পাদক মাসুদুর রহমান, ২ নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ১ নং ওয়ার্ডে সভাপতি খলিলুর রহমান ঘোষনা করা হয়। এতে সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী থাকায় পদটি ঘোষনা করা হয়নি। এ সময় ইউনিয়ন যুবলীগের জাহাঙ্গির আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads