ads

বৃহস্পতিবার , ৫ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে রিট

খবর টি পড়েছেন : ১৫৫
বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে রিট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিয়ের আগে বর ও কনের রক্তে থ্যালাসেমিয়া রোগ ও কোনো মাদকের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করা বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ৫ জুলাই বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট সৈয়দা শাহীন আরা লাইলীর পক্ষে রিটটি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, সংবিধানের ২১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর সে জন্য আদালতের কাছে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
রিটে বলা হয়েছে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হলে তাদের অনাগত সন্তান বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আগেই এ পরীক্ষা জরুরি।
মাদক পরীক্ষা প্রসঙ্গে বলা হয়, দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৭০ লাখ। এর মধ্যে ৬৫ শতাংশ তরুণ। বিয়ে বিচ্ছেদের অন্যতম কারণ এই মাদকাসক্তি। প্রচুর নারীদের অভিযোগ, তাদের স্বামী পুরুষত্বহীন, যার অন্যতম কারণ মাদক। যথাসময়ে ওই পরীক্ষা দুটি করে তার ফলাফলের ভিত্তিতে বিয়ের অনুমতি প্রদান করা হলে বহু তরুণ-তরুণী বড় ঝামেলা থেকে বেঁচে যাবে বলে অভিমত রিটকারীদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমার কাছে জনগণই সবচেয়ে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ‘ময়মনসিংহ শহরের পিছিয়ে পড়া নারীদের কাছে মেয়র টিটু…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads