ads

বৃহস্পতিবার , ৫ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমার কাছে জনগণই সবচেয়ে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১২৯
আমার কাছে জনগণই সবচেয়ে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই জনগণের উন্নয়নের লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি ৫ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে ওই কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। এখানে সব দলের প্রতিনিধি আছেন। আপনারা যখন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন অবশ্যই জনগণের কল্যান করবেন। জনগণের স্বার্থেই আমরা কর্মসূচি দিই। যেহেতু জনগণ ভোট দিয়েছে সেহেতু তাদের সেবা অবশ্যই করতে হবে। আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি। আমার কাছে জনগণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ওইসময় আওয়ামী লীগ প্রার্থীকে মেয়র নির্বাচিত করায় খুলনাবাসীকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ’নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করছে সরকার। এই কাজ পুরো বাংলাদেশব্যাপী করা হচ্ছে। আমি চাই যে সব প্রকল্প পাস হয়েছে সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং মানুষ যেন এর সুফল ভোগ করতে পারে।’
খুলনার উন্নয়নে তার সরকারের নেওয়ার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া খুলনার সুপেয় পানির অভাব দূর করতে কাজ শুরু হয়েছে। ওই অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করতে লবণাক্ততা মুক্ত পানির সরবরাহের ব্যবসা করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া রাস্তা-ঘাট তৈরি, জাপান সরকারের সঙ্গে আলোচনা করে রুপসা সেতুর কাজ করার কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা আরো বলেন, ‘মানুষ যেন তার সব নাগরিক সুবিধা পায় সেটাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য প্রত্যেকটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দেওয়া। যেন ঘরে বসেই ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে।’
দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করতে উপস্থিত মেয়র-কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ নবনির্বাচিতদের অভিনন্দনও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ মামলায় খালেদার জামিন নাকচ পরবর্তী সংবাদ বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads