ads

বৃহস্পতিবার , ৫ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ময়মনসিংহ শহরের পিছিয়ে পড়া নারীদের কাছে মেয়র টিটু আলোকবর্তিকা’

খবর টি পড়েছেন : ১৯৬
‘ময়মনসিংহ শহরের পিছিয়ে পড়া নারীদের কাছে মেয়র টিটু আলোকবর্তিকা’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ শহরের দরিদ্র, প্রান্তিক পিছিয়েপড়া নারীদের কাছে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। পিছিয়েপড়া নারীদের আয়বর্ধক কর্মকান্ডে স্বাবলম্বী, আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠার মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়নে নানা কাজ করছেন এবং নতুন পথের সন্ধান দিয়েছেন মেয়র ইকরামূল হক টিটু। ময়মনসিংহ পৌরসভার উদ্যোগেগত অর্থ বছরে ব্লক, বাটিক, এম্বয়টরী, সেলাই, বিউটিফিকেশন, কম্পিউটার, মোটর ড্রাইভিং কোর্সে ৩১০জন নারীর প্রশিক্ষণ দেয়া হয়। চলতি অর্থ বছরেও এসব কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে শাহাবুদ্দিন মিলানায়তনে দরিদ্র, প্রান্তিক পিছিয়েপড়া ময়মনসিংহ শহরের ৩১০জন নারীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেছেন। অন্যান্য ট্রেডের সাথে দুইজন নারী সফলভাবে মোটর কার ড্রাইভিং প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। তাদের ড্রাইভারদের সাময়িকভাবে চাকরীর ব্যবস্থা ছাড়াও সফল প্রশিক্ষিতদের ব্যাংক ঋণ ও অন্যান্য সহযোগিতার আশ^াস দেয়ার আশ^াস দিয়েছেন মেয়র টিটু।
অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, লিয়াকত আলী, কাউন্সিলর জামাল হোসেন রোজ, রোকসানা শিরিন, হামিদা পারভীন, পৌরসভার সচিব মোঃ আব্দুল হালিম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিডিসি ফেডারেশন সভাপতি শামীমা ছৌধুরী প্রমুখ।
মেয়র ইকরামূল হক টিটু বলেন পৌর সুপার মার্কেটের সামনে ১০তলা ভবন নির্মাণ করা হবে। এই ভবনের একটি ফ্লোর প্রান্তিক নারীদের জন্য বরাদ্দ দেয়া হবে। যেখানে তাদের উৎপাদিত পণ্য সরবরাহ এবং বিক্রি করতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে… পরবর্তী সংবাদ কোটা আন্দোলনের নামে ফায়দা লুটার রাজনীতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads