ads

রবিবার , ১৭ জুন ২০১৮ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৭, ২০১৮ ৭:১০ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মতিন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭ জুন রবিবার দুপুরে উপজেলার বালিয়াচন্ডি বাজারে ওই ঘটনা ঘটে। মৃত মতিন মিয়া উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।
জানা যায়, রবিবার দুপুরে মতিন মিয়া বাড়ির পাশে বালিয়াচন্ডি বাজারে কাঁঠাল গাছে সাথে আর্জেন্টিনার পতাকা টানাতে যায়। ওইসময় গাছের উপরে থাকা বিদ্যুতের তারে লেগে মতিন মিয়া মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিনকে মৃত ঘোষণা করেন।
গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম জুবায়ের হোসেন জানান, বৈদ্যুতিক খুঁটির পাশের গাছে আর্জেন্টিনার সাপোর্টার মতিন দলের পতাকা টানাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!