শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা দেশের ন্যায় শেরপুরসহ ৫ উপজেলায় যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ১৬ জুন শনিবার সকাল থেকেই জেলা শহরের ঐতিবাহী পৌর ঈদগাহ মাঠ, মাইসাহেবা মসজিদ মাঠ, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসা মাঠ, চাঁপাতলী ঈদগাহ মাঠ, কাজী বাড়ী ঈদগাহ মাঠসহ বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লীগণ ওইসব ঈদগাহ মাঠে সমবেত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পৌর ঈদগাহ মাঠে ঈদ জামাত পূর্বে উপস্থিত মুসুল্লীগণের মধ্যে থেকে বক্তব্য রাখেন হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিউর রহমান মিতুল।
এসব ঈদুল ফিতরের নামাজের জামাত শেষে দেশের উন্নয়ন সকল ধর্মপ্রাণ মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের কল্যাণসহ সারা মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগী করে নিতে শিশু-কিশোর আবাল বৃদ্ধা-বণিতা সকলেই ঈদ আনন্দে স্বজনদের সাথে একে অপরের ঈদ শুভেচ্ছা বিনিময় করে আনন্দ প্রকাশ করেন।
ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন হাসপাতাল ও জেলা কারাগারে কয়েদি-হাজতীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে পৌর পার্ক ও ডিসি উদ্যান চত্ত্বরে ভ্রমণপিপাসু মানুষের ভিড় জমে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কোথায় কখন ঈদের নামাজ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads