নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

খবর টি পড়েছেন : ১৭৩
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বায়েজিদ বোস্তামি অাকিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৭ জুন রবিবার বিকেলে উপজেলার নাকুগাও এলাকার কাপাশিয়া ব্রিজে ওই ঘটনা ঘটে। নিহত কিশোর আকিব ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের শিববাড়ী মহল্লার মাওলানা আবু সাঈদের পুত্র।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার অাকিবসহ ৫ বন্ধু মিলে ঈদ উৎসব পালনের জন্য নালিতাবাড়ী-নকলা নাকুগাও স্থলবন্দর সড়কে মোটর সাইকেলযোগে ঘুরতে নালিতাবাড়ী নাকুগাও স্থলবন্দর এলাকায় যায়। পরে সেখান থেকে ঘুরাফেরা করে বাড়ী ফেরার পথে বিকেলে নালিতাবাড়ী-নকলা নাকুগাঁও স্থলবন্দর রোডের কাপাশিয়া ব্রিজের পাশে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে আকিব। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে নকলা উপজেলায় পৌঁছলে রাস্তায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় আকিবের বন্ধু মোটর সাইকেল আরোহী নাঈম (১৭) নামে আর এক কিশোর গুরুতর আহত হয়েছেন, তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের পরবর্তী সংবাদ শেরপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads