স্টাফ রিপোর্টার ॥ মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই।
শেরপুর শহরের বেশিরভাগ ঈদগাহ মাঠে ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল ৯ টায়। একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান তেরা বাজার মাদ্রাসা ঈদগাহ মাঠে। এছাড়া নবীনগর মাদ্রাসা মাঠ, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠ, কসবা ঈদগাহ মাঠ, ঢাকলহাটি ঈদগাহ মাঠ, মীরগঞ্জ ঈদগাহ মাঠ, নতুন বাসস্ট্যান্ড মারকাজ মসজিদ, গৌরীপুর ঈদগাহ মাঠ ও কসবা মাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা ঈদগাহ মাঠ, ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, বাগরাকসা কাজিবাড়ী ঈদগাহ মাঠ, চাপাতলী পৌর ঈদগাহ মাঠ, শীতলপুর ঈদগাহ মাঠ, দিঘারপাড় ঈদগাহ মাঠ, কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠ, কসবা কাঠঘর ঈদগাহ মাঠ, খোয়ারপাড় ঈদগাহ মাঠ, দমদমা কালীগঞ্জ ঈদগাহ মাঠ, মোবারকপুর ঈদগাহ মাঠ, দক্ষিণ নবীনগর ঈদগাহ মাঠ, ভাটারাঘাট ঈদগাহ মাঠ, সজবরখিলা জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ মাঠগুলো সাজানো হয়েছে বাহারি রঙের সামিয়ানা ও আলোকসজ্জায়।























