ads

রবিবার , ১০ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্রে মিলল গৃহবধূর লাশ

খবর টি পড়েছেন : ২৩২
শেরপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্রে মিলল গৃহবধূর লাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় কল্পনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ১০ জুন রবিবার সকালে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের বাগলঘর এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় আবুল কালামের স্ত্রী ও পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে। ঘটনাটি হত্যা না অপমৃত্যু তা নিয়ে এলাকায় চলছে ব্যাপক গুঞ্জন।
জানা যায়, শুক্রবার রাতে গৃহবধূ কল্পনা বেগম নিখোঁজ হয়। ওই ঘটনায় পরদিন কল্পনার মামা আলী আকবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার সকালে স্থানীয় লোকজন ব্রহ্মপুত্র নদের বাগলঘর অংশে কল্পনার লাশ ভাসমান দেখতে পেয়ে পরিবারের লোকজন গিয়ে ছুটে গিয়ে তা কল্পনার লাশ বলে শনাক্ত করে। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় প্রাথমিক পর্যায়ে একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নির্ভর করবে পরবর্তী অবস্থা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার আইনজীবীদের নিয়ে ঈদবস্ত্র বিতরণ করলেন সাংসদ… পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads