স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী এবার আইনজীবীদের নিয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন। ১০ জুন রবিবার সকালে তিনি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে পৌর এলাকার ৩শ ৫০ জন হতদরিদ্র পুরুষ-মহিলাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। ওইসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা বারের নির্বাহী সদস্য এডভোকেট রেদওয়ানুল হক আবীর, কৃষকলীগ নেতা এসএম মাহবুবুর রহমান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।























