ads

রবিবার , ১০ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৪৯
শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সদর উপজেলা ও শহর আওয়ামী লীগসহ জেলা ছাত্রলীগের পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও মিনহাজ উদ্দিন মিনাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ৮ জুন শুক্রবার একই স্থানে জেলা ছাত্রলীগের ব্যানারে পৃথক ইফতার মাহফিলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় ওই ইফতার মাহফিলে জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্রে মিলল গৃহবধূর… পরবর্তী সংবাদ শেরপুরে ৫ হাজার দুঃস্থের হাতে ঈদবস্ত্র তুলে দিলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads