ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওইসময় আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম তার স্বাগত বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা করে বলেন, এ আসনটি আসলে আ’লীগের। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করেছেন। আমরা উন্নয়নের মহাসড়কে আছি। তিনি আরও বলেন, আমি ১৮ বছর যাবত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। স্বাধীনতার পর থেকে এ আসন (ঝিনাইগাতী-শ্রীরবদী) থেকে ঝিনাইগাতী থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এবার নির্বাচনে সকল দিক বিবেচনা করে আমাকে মনোনয়ন দিলে আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
ওই ইফতার ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ শরিক হন।























