ads

রবিবার , ১০ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ হাজার দুঃস্থের হাতে ঈদবস্ত্র তুলে দিলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২৪১
শেরপুরে ৫ হাজার দুঃস্থের হাতে ঈদবস্ত্র তুলে দিলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ১০ জুন রবিবার সকালে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ও নিজস্ব তহবিল থেকে সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র মহিলাদের মাঝে ৫ হাজার শাড়ি কাপড় বিতরণ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সুজন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, হুইপ তনয়া ডাঃ শারমিন রহমান অমি প্রমুখ।
এদিকে একই দিন দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ৪৬২০ জন অসহায়-দুঃস্থ’র মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেখ হাসিনা জঙ্গি ও অগ্নি সন্ত্রাস নিয়ন্ত্রণ করেছেন,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads