শেরপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পারিবারিক কলহের জের ধরে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। ৮ জুন শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা গ্রামে ওই ঘটনা ঘটে। রিনা বেগম স্থানীয় রিক্সা চালক লালচাঁন মিয়ার স্ত্রী। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রিক্সা চালক লালচাঁন মিয়ার অভাব-অনটনের সংসারে স্ত্রী রিনা বেগমের সাথে প্রায় লালচাঁনের মধ্যে নানা বিষয়ে পারিবারিক অশান্তি চলে আসছিল। শুক্রবার সকালে লালচাঁন জীবিকার তাগিদে রিক্সা নিয়ে শহরে চলে গেলে পারিবারিক কলহের জের ধরে ওই দিন বিকেলে রিনা বেগম বিষপান করে। পরে তাকে আত্মীয়-স্বজন উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রিনা বেগম সন্ধ্যা ৭টার দিকে মারা যায়। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুঃস্থ-অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ… পরবর্তী সংবাদ শেরপুরে আদিবাসীদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads