স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আদিবাসীদের দক্ষতা উন্নয়ন বিষয়ে এক আলোচনা এবং ষান্মাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ওই সভায় আইইডি’র সহায়তায় পরিচালিত আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা তাদের কাজের অভিজ্ঞতা ও বর্তমান আয়ের বিশদ বিবরণ উপস্থাপন করেন। একইসাথে হিউম্যান রাইটস ডিফেন্ডাররা আদিবাসীদের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে আদিবাসীদের উন্নয়নে সরকার এবং নাগরিক সমাজের সহায়তা কামনা করেন। আদিবাসী নেতা সুমন্ত বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মন। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ আহ্বায়ক নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এপিপি রওশন কবির আলমগীর, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষক মো. হাছানুজ্জামান শরাফত, শাড়ি জেলা সমন্বয়কারী সোলায়মান আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল, কম্পিউটার ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান হাফিজ, এস.এম.আলমগীর কবির, এইচআরডি আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র বর্মন, নয়ন বর্মণ প্রমুখ। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী, তাদের অভিভাবক, মালিক, হিউম্যান রাইট্ ডিফেন্ডার (এইচআরডি), রাজনীতিক, সরকারি কর্মকর্তা, সুধীবৃন্দ সহ অর্ধ-শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।























