শেরপুর কারাগারের নারী কয়েদির মৃত্যু

খবর টি পড়েছেন : ২১৭
শেরপুর কারাগারের নারী কয়েদির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা কারাগারের নারী কয়েদি মাহফুজা বেগম (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তিনি জামালপুর সদরের ফুলবাড়িয়া মুন্সীপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। ১৬ মে বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে জেলা হাসপাতালে মর্গে ময়না তদন্ত শেষে তার মৃতদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর কারাগারের জেলার ঈসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুরে ওই কয়েদিকে একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের জেল দেয়। পরে চলতি বছর ২৬ এপ্রিল তাকে শেরপুর কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহে রেফার করেন চিকিৎসকরা। ময়মনসিংহ নেওয়ার পথে নকলা উপজেলায় তিনি মারা যান।
শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৪ পরবর্তী সংবাদ শপথ নিলেন নকলা উপজেলা চেয়ারম্যান সোহাগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads