শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৪

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পিকআপ-ইজিবাইক সংর্ষষে খোকা মিয়া (৫৫) ও বাবর আলী (৩৫) নামে ২ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার সকালে শহরের কান্দাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া (২২) কান্দাপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে এবং বাবর আলী (৩৫) সদর উপজেলার তাতালপুর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছে আব্দুর রাজ্জাক (৫৫), আলতাব হোসেন (৩৫), নগর আলী (৪০) ও আনোয়ারা বেগম (৬৫)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুরগী ভর্তি একটি পিকআপ ঝিনাইগাতী উপজেলা থেকে শেরপুর শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। ওই সময় পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেই রাস্তা ধরে হেটে যাওয়া কৃষিশ্রমিক বাবর আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। অন্যদিকে ইজিবাইকে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে খোকা মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘাতক পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাগতম মাহে রমযান ॥ ড. আবদুল আলীম তালুকদার পরবর্তী সংবাদ শেরপুর কারাগারের নারী কয়েদির মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads