শপথ নিলেন নকলা উপজেলা চেয়ারম্যান সোহাগ

খবর টি পড়েছেন : ১৭৩
শপথ নিলেন নকলা উপজেলা চেয়ারম্যান সোহাগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন এডভোকেট একেএম মাহবুবুল আলম সোহাগ। ১৭ মে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
ওই সময় নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরী ২০১৭ সালের ২০ অক্টোবর মৃত্যুবরণ করায় তার পদটি শূন্য হয়। পরবর্তীতে ২৯ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট একেএম মাহবুবুল আলম সোহাগ বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর কারাগারের নারী কয়েদির মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারির জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads