শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারির জরিমানা

খবর টি পড়েছেন : ২৪১
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারির জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নিয়ম-নীতি উপেক্ষা করে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ করায় শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে বিসিক শিল্পনগরীতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাসেদ বেকারি ও মদিনা বেকারিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ওইসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলামসহ আইন-শৃৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ (রং, মেয়াদহীন কেমিক্যাল) ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, কারখানার নোংরা পরিবেশ, দীর্ঘদিনের পুরোনো ভাজা তেলের ব্যবহার এবং একই ফ্রিজে কাঁচা মাংস ও মিষ্টি পাশাপাশি রেখে জীবাণু ‘কন্টামিনেট’ এর কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ও ৫২ ধারা অনুযায়ী রাসেদ বেকারি ও মদিনা বেকারিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে পরবর্তীতে কারখানার পরিবেশের উন্নয়ন, সঠিক মান রক্ষা এবং একই ফ্রিজে কাচা মাংস ও মিষ্টি পাশাপাশি না রেখে বেকারি সামগ্রী উৎপাদনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন জানান, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলীর তত্ত্বাবধানে বিসিক শিল্প নগরীর বেকারি ফ্যাক্টরিতে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের অংশ হিসেবে ওই অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন নকলা উপজেলা চেয়ারম্যান সোহাগ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বাড়ির উঠান থেকে গোখরা সাপের ৭০ বাচ্চা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads