শ্রীবরদীতে বাড়ির উঠান থেকে গোখরা সাপের ৭০ বাচ্চা উদ্ধার

খবর টি পড়েছেন : ২৫২
শ্রীবরদীতে বাড়ির উঠান থেকে গোখরা সাপের ৭০ বাচ্চা উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে এক বাড়ির উঠান থেকে ৭০টি গোখরা সাপের বাচ্চা ও ৫০টি সাপের ডিম উদ্ধার করেছে স্থানীয়রা। বুধ-শুক্রবার এই ৩ দিনে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের তৈয়বউদ্দীনের বাড়ি থেকে ওই সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার কামারদহ গ্রামের তৈয়বউদ্দীনের বাড়ি নামে পরিচিত ইব্রাহিম মিয়ার বসতঘরের সামনের উঠানে বাঁশের মাচার নিচে খড়ের মাঝে কিছু নড়তে দেখে আগ্রহী হয়ে উঠে ইব্রাহিমসহ স্থানীয় যুবকরা। তারা খড় সরিয়ে কয়েকটি সাপের ডিম ও বাচ্চাকে নড়তে দেখে। এরপর স্থানীয় অন্যান্যদের নজরে আনলে সবাই মিলে একটি গর্ত থেকে ১৬ মে বুধবার ৬০টি সাপের বাচ্চা ও ৫০টি ডিম উদ্ধার করে। পরদিন ১৭ মে ওই জায়গার আশপাশ থেকে আরও ১০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলে পুতে রাখা হয়। কিন্তু সেখান থেকে কোন বড় সাপ উদ্ধার করা যায়নি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ইব্রাহিমসহ স্থানীয় লোকজন। বড় সাপ ধরতে ওঝার সন্ধান করছেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারির জরিমানা পরবর্তী সংবাদ শেরপুরে জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান সমিতির নির্বাচন ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads