শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে সদস্য পদে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচনে দুলাল মিয়া নির্বাচিত হয়েছেন। ১৫ মে মঙ্গলবার অনুষ্ঠিতওই উপ-নির্বাচনে বেসরকারিভাবে দুলাল মিয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শামসুজ্জামান স্বপন।
জানা যায়, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৪শ ৮৮ জন। দুলাল মিয়া ফুটবল প্রতীকে ৬শ ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান স্বপন মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৫শ ৫১। ওই হাক্কী মেম্বার নামে একজন মেম্বার মারা যাওয়ার পর পদটি শূণ্য হয়।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান জানান, প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও আইন শৃংখলা রক্ষায় এসআই সাইদুজ্জামানের অক্লান্ত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ ছাড়াও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা কাঙ্খিত ফলাফল অর্জন করেছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।























