স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে ১৫ মে মঙ্গলবার বিকেলে ডিসি উদ্যানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করেছে শেরপুর সরকারি কলেজ (কলেজ পর্যায়ে), শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি (মাধ্যমিক পর্যায়ে), শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (কারিগরি পর্যায়ে) ও ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা (মাদ্রাাসা পর্যায়ে)।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার লাভ করেছেন ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান, ধুকুরিয়া এজেড টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম ও শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার সুপার আব্দুল আলিম মিয়া।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার লাভ করেছেন শেরপুর সরকারি কলেজের ড. মোঃ মাসুদুল হাসান, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির জহুরুল ইসলাম, আইডিয়াল টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের জেসমিন নাহার ও দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার মোহাম্মদ আল আমিন।
শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার লাভ করেছেন শ্রীবরদী সরকারি কলেজের শারমিন শান্তি, বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয়ের সিদ্দিকা মোর্শেদ সুমাইয়া ও কায়দা বালিকা দাখিল মাদ্রাসার নুরজাহান আক্তার।























