ads

মঙ্গলবার , ১৫ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে শেরপুরে বর্ণাঢ্য আতশবাজী প্রদর্শনী

খবর টি পড়েছেন : ২০৭
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে শেরপুরে বর্ণাঢ্য আতশবাজী প্রদর্শনী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে মঙ্গলবার রাতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিপুলসংখ্যক জনগণ ওই বর্ণাঢ্য আতশবাজী উপভোগ করেন।
উল্লেখ্য, ১২ মে রাতে আমেরিকার ফ্লোরিডা থেকে মাহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয় দেশ ও জাতির বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এ অসামান্য অর্জনকে স্মরণীয় করে রাখতে সারাদেশে বর্ণাঢ্য আতশবাজী প্রদর্শনীর আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads