ads

মঙ্গলবার , ১৫ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌকা বিজয়ী হলে সুযোগ সুবিধা আরও বাড়বে ॥ একেএম ফজলুল হক চাঁন

খবর টি পড়েছেন : ১৮১
নৌকা বিজয়ী হলে সুযোগ সুবিধা আরও বাড়বে ॥ একেএম ফজলুল হক চাঁন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, (শ্রীবরদী) শেরপুর ॥ জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী এলাকায় বিগত ১০ বছরে প্রায় ১৬শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে দাবি করেছেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। তিনি ১৪ মে সোমবার শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই দাবি করেন। ওইসময় তিনি বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জনগণ আরও বেশি সুযোগ সুবিধা পাবে।, যারা পাহাড়ি, আশ্রয়হীন, সরকার তাদের আশ্রয় করে দেবে।
‘হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক জাতি এক প্রাণ, ধর্ম যার যার রাষ্ট্র সবার’, এ শ্লোগানকে সামনে রেখে পৌর শহরের শহীদ শাহ মোতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক সুশান্ত কুমার সোম মনা। ওই সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন ঘোষনা করেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও সেঁজুতি ধর, পৌর মেয়র আবু সাইদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী লাল, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব কানু চন্দ্র, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিহির কুমার, জেলা পরিষদের সদস্য আবু জাফর, আব্দুল্লাহেল আল আমিন, কোহিনুর বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু সুকুমার রায় প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতা মলয় চাকি, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব দিলিপ কুমার বিশ্বাস, বিরেন চন্দ্র বর্মন, রমেশ সরকারসহ সংগঠনের প্রত্যন্ত এলাকা থেকে আসা ৫ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতেই এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সড়ক পদক্ষিণ করে।
পরে দ্বিতীয় অধিবেশনে জেলা কমিটির আহ্বায়ক দেবাশীষ ভট্টাচার্য ও জেলা নেতৃবৃন্দ তৃণমূলের মতামত নিয়ে সুশান্ত কুমার সোম মনাকে সভাপতি ও দিলিপ কুমার বিশ্বাসকে সাধারন সম্পাদক করে এক কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অসহায় লোকজনদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার কাউন্সিল নির্বাচনে শেরপুর কেন্দ্রে ৮ পদের ৬টিতেই… পরবর্তী সংবাদ শেরপুরে শিশু মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads