ads

সোমবার , ১৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার কাউন্সিল নির্বাচনে শেরপুর কেন্দ্রে ৮ পদের ৬টিতেই আ’লীগ জয়ী

খবর টি পড়েছেন : ২০৭
বার কাউন্সিল নির্বাচনে শেরপুর কেন্দ্রে ৮ পদের ৬টিতেই আ’লীগ জয়ী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আইনজীবীদের নিয়ন্ত্রকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে শেরপুর কেন্দ্রে ৮ পদের মধ্যে ৬টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। সারাদেশের ন্যায় ১৪ মে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শেরপুর কেন্দ্রেও ওই নির্বাচনের ভোট গ্রহণ চলে। এতে এ কেন্দ্রে ১৫৮ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোটগণনা শেষে এ কেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ আসনে ৭ পদের মধ্যে সমন্বয় পরিষদের প্রার্থী এডভোকেট মোঃ মোখলেসুর রহমান বাদল ৯৬ ভোট পেয়ে প্রথম, এডভোকেট আবদুল বাসেত মজুমদার ৮৩ ভোট পেয়ে দ্বিতীয়, এডভোকেট শ. ম রেজাউল করিম ৭৮ ভোট পেয়ে চতুর্থ, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান ৭৫ ভোট পেয়ে ষষ্ঠ ও এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ৭৪ ভোট পেয়ে সপ্তম স্থান অর্জন করেছেন। অন্যদিকে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন ৮০ ভোট পেয়ে তৃতীয় ও এডভোকেট এ.জে মোহাম্মদ আলী ৭৬ ভোট পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন।
এছাড়া গ্রুপ ‘বি’র (বৃহত্তর ময়মনসিংহ ও ফরিদপুর) এক পদে সমন্বয় পরিষদের প্রার্থী এডভোকেট কবীর উদ্দিন ভূইয়া ৭৮ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন স্থান করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট বাধন কুমান গোস্বামী পেয়েছেন ৬২ ভোট।
এদিকে শেরপুর কেন্দ্রের ওই ফলাফল ঘোষণার পরপরই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা আনন্দে মেতে উঠে। ওইসময় তারা বিজয়সূচক ভি-চিহ্ন প্রদর্শন করে। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, সারাদেশেই সমন্বয় পরিষদের প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ প্যানেলের না হলেও সংখ্যাগরিষ্ঠ আসনে সমন্বয় পরিষদ বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেইসাথে তিনি বি গ্রুপে সমন্বয় পরিষদের প্রার্থী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কবীর উদ্দিন ভূইয়ার বিজয়ের বিষয়ে শতভাগ আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতি ৩ বছর অন্তর বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ভোটার মোট ৮ টি ভোট দিতে পারেন। এর মধ্যে সাধারণ আসনের জন্য ৭টি ভোট এবং অঞ্চলভিত্তিক একটি ভোট। বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়। এর মধ্যে রাষ্ট্রের এটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বাকি ১৪ জন আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হন। ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের (বার কাউন্সিলের সদস্য) ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের ৭টি অঞ্চলের লোকাল আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে নির্বাচিত হয়ে থাকেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকের বাসায় চুরি পরবর্তী সংবাদ নৌকা বিজয়ী হলে সুযোগ সুবিধা আরও বাড়বে ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads