শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ডাচ-বাংলা ব্যাংকের উপজেলা এজেন্ট তাসলিম কবির বাবুর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১২ মে রবিবার রাতে পৌর শহরের কলেজ রোড মহল্লায় ওই ঘটনা ঘটে। এতে নগদ ৬ লাখ ৬০ হাজার টাকাসহ আসবাবপত্র ও দেড় লাখ টাকার স্বর্ণালংঙ্কার খোয়া গেছে বলে জানিয়েছেন সাংবাদিক বাবু।
ভোরের ডাক প্রতিনিধি তাসলিম কবির বাবু জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা বাসায় কেউ না থাকার সুবাদে গেইট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আলমারি ও শোকেস ভেঙে নগদ ৬ লাখ ৬০ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই আনোয়ার হোসেন জানান, ওই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা অনুসন্ধান করছি। এছাড়াও চোর চক্র গ্রেফতারের চেষ্টা চলছে।























