ads

সোমবার , ১৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দু’দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৩
শেরপুরে দু’দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শেরপুরে দু’দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ মে সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। বিতার্কিক এমদাদুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব রাখেন শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ শিশির।
পরে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও চলচ্চিত্র প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিশু মেলায় মেলায় ২০টি স্টল বসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নবজাতকসহ আহত ৭ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকের বাসায় চুরি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads