নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ঢাকাগামী একটি বাস রাস্তার পাশে খাদে উল্টে পড়ে গিয়ে নবজাতকসহ ৭ জন আহত হয়েছে। ১৪ মে সোমবার সকালে উপজেলার বেকিকুড়া আমবাগান বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল পৌণে ৯টার দিকে উপজেলার বুরুঙ্গা ব্রিজপাড় থেকে ঢাকাগামী বাস ইফতি পরিবহন ১৫/২০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে বেকিকুড়া আমবাগান বাজার সংলগ্ন খালেকের বাড়ির কাছে পৌছলে রাস্তার মোড় ঘুরানোর সময় বাসটি খাদে পড়ে উল্টে যায়। ওই সময় বাসে থাকা ফারুক (১৮), নবজাতক রূপাই, তার মা রূপা (২৪), আনোয়ারা (৩৫), আব্দুল বারী (৫৫), কাজল (৩২) ও সুমাইয়া (৫) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে প্রেরণ করে।
হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মেহেদী হাসান বলেন, আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছ। তবে আব্দুল বারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।























