ads

শনিবার , ১২ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোবাইলে দেওয়া স্বামীর তালাক শুনে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে মোবাইলে দেওয়া স্বামীর তালাক শুনে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মোবাইলে স্বামীর দেওয়া তালাকে শেরপুরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে সুজিনা বেগম (২২) নামে এক গৃহবধূ। ১১ মে শুক্রবার রাতে শহরের মোবারকপুর মহল্লায় স্বামী জাহাঙ্গীর আলম মিসকিন ওরফে হৃদয়ের বসতবাড়িতে ওই ঘটনা ঘটে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ওই গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
জানা যায়, প্রায় ৫ বছর আগে পিকআপ ভ্যানচালক হৃদয় শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকার সবুজ মিয়ার মেয়ে সুজিনা বেগমকে বিয়ে করে। সংসার জীবনে তাদের ঘরে আসে সুজিব (৩) নামে এক সন্তান। কিছুদিন থেকে তাদের দাম্পত্য জীবনে বনিবনাট হচ্ছিল না। বৃহস্পতিবার হৃদয় গাড়িচালনার কাজে বাইরে থাকাবস্থায় মোবাইলে তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রী সুজিনাকে মৌখিক তালাক দেয়। এ নিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে সুজিনা। বিষয়টি উভয় পরিবারে জানাজানি হয়ে পড়লে শনিবার তা নিয়ে বসে আপোষের কথা-বার্তা হয়। কিন্তু সেই বসার আগেই স্বামী ও পরিবারের লোকজনের অগোচরে শুক্রবার রাত ৮টার দিকে শিশুপুত্রকে ঘুমে রেখে স্বামীর বসতঘরেই সিলিংফ্যানের সাথে গায়ের ওড়না জড়িয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সুজিনা। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদনকালে গৃহবধূর গায়ে কোন জখম দেখা যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে মোবাইলে স্বামীর দেওয়া তালাকের কারণেই সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী অবস্থা নির্ভর করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় খেলাঘরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পরবর্তী সংবাদ জাতীয় স্কুল ফুটবলে নালিতাবাড়ীর তারাগঞ্জ স্কুলের ক্ষুদে ফুটবলারদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads