নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের নকলা উপজেলায় শিশু সংগঠন খেলাঘরের গৌরবময় অগ্রযাত্রার ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ মে শুক্রবার ‘নকলা মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের আয়োজনে পৌর শহরের জালালপুর এলাকার কল্পনা সিনেমা হলে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও গীতি নৃত্য নাট্য প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিল্পীদের সংগীত পরিবেশনসহ পল্লী কবি জসীম উদ্দীনের আখ্যান কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বেনে এবং ফারিয়া-তুজ-জহুরা ফারিয়ার নির্দেশনা ও পরিচালনায় গীতি নৃত্য নাট্য প্রদর্শন করেন খেরাঘরের শিল্পীরা।
নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন অনুষ্ঠানিকভাবে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, শিশু সংগঠন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকির এ. মতিন, খেলাঘরের শেরপুর জেলা কমিটির সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও সাধারণ সম্পাদক নন্দ সাহা।
নকলা মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের সভাপতি মোঃ আজহারুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বিষয়ক সম্পাদক আলতাব আলী, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও মোঃ রেজাউল করিম রিপনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মীর মোতালেব হোসেন শিপনের সার্বিক তত্বাবধানে ঈদিতা, সাথী, ঝিলিক, লাবিয়া, তৃষা, প্রিয়ন্তি, আন্তিলা, রোদসী, প্রতিভা, প্রভা, কঙ্কা, রিতু, রীতি, তুলি, ছোঁয়া, লিপি, শ্রাবণী, সিফা, ঐশি, মুনাজ্জা, সারা, অমি, তৃষিতা, কলি, রিয়াদ, আবিদ, আনন্দ, সিয়াম, শুভ, তাসি ও অয়ন প্রমুখ বিভিন্ন সংগীত ও গীতি নৃত্য নাট্য প্রদর্শন করে।
ওইসময় উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিভিন্ন শ্রেণি-বয়সের সংস্কৃতিমনা নারী-পুরুষসহ আওয়ামী লীগ, যুবলীগ ও তার অংঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
























