ads

শনিবার , ১২ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় স্কুল ফুটবলে নালিতাবাড়ীর তারাগঞ্জ স্কুলের ক্ষুদে ফুটবলারদের চমক!

খবর টি পড়েছেন : ১৭৮
জাতীয় স্কুল ফুটবলে নালিতাবাড়ীর তারাগঞ্জ স্কুলের ক্ষুদে ফুটবলারদের চমক!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাফুফে আয়োজিত জাতীয় স্কুল ফুটবলে চমক দেখিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। প্রথমবারের মতো ওই টুর্ণামেন্টে অংশ নিয়েই তারা ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১২ মে শনিবার গাজীপুর ভেন্যুতে ঢাকা অঞ্চলের ফাইনালে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ময়মনসিংহ জেলার চরখরিচা উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিলো। এতে তারাগঞ্জ বিদ্যালয়ের পক্ষে স্ট্রাইকার সজিব ও চরখরিচা বিদ্যালয়ের দলের পক্ষে মাহবুবুর রহমান গোল দু’টি করেন। খেলাটি টাইব্রেকারে গড়ালে তারাগঞ্জ বিদ্যালয়ের প্রথম ৫টি শটের মধ্যে ৪টি গোল হলেও একটি শট বাইরে চলে যায়। কিন্তু চরখরিচা বিদ্যালয়ের ২টি শট গোল হলেও আরও দু’টি শট তারাগঞ্জের গোলকিপার ফুয়াদ হাসান শামীম ডাইভ দিয়ে প্রতিহত করে। এতে ৪-২ গোলের জয় পায় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। আর টাইব্রেকারে প্রতিপক্ষের দু’টি শট ফিরিয়ে দলকে জেতানোর কৃতিত্ব হিসেবে ‘ম্যান অব দি ম্যাচ’ পুরস্কার লাভ করেন তারাগঞ্জের গোলকিপার ফুয়াদ হাসান ইয়াসিন।
দলের সাথে থাকা তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. তৌহিদুর রহমান খোকন জানান, গ্রুপ পর্বে তারা টাঙ্গাইল জেলা ও মানিকগঞ্জ জেলার চ্যাম্পিয়ন দলকে হারিয়ে ভেন্যু ফাইনালে উঠেন। ফাইনালে ময়মনসিংহ জেলার চ্যাম্পিয়ন স্কুলকে পরাজিত করে চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন। ভেন্যু চ্যাম্পিয়ন হিসেবে বাফুফের পক্ষ থেকে ট্রফি ও নগদ ১২ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার লাভ করেছেন বলে জানান। তার দলের গোলকিপার ফুয়াদ হাসান আয়াসিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন বলেও উল্লেখ করেন। ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ায় সম্প্রতি সরকারি হওয়া তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই ফলাফল তাদের সকল কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলেও তিনি জানান।
এদিকে জাতীয় স্কুল ফুটবলে গাজীপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়ে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চুড়ান্ত পর্বের ৮ দলের একটি হিসেবে খেলার যোগ্যতা অর্জন করায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল দলের খেলোয়াড়-কর্মকর্তা ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
তৃণমুল থেকে প্রতিভাসম্পন্ন ফুটবলার তুলে আনার লক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত বছরের আন্ত:স্কুল মাদ্রাসার জেলা চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এবছর জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মোবাইলে দেওয়া স্বামীর তালাক শুনে গৃহবধূর আত্মহত্যা পরবর্তী সংবাদ শেরপুরে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads