নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সেবাই ধর্ম, সেবাই কর্ম’ এ মূলমন্ত্রকে ধারণ করে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ মে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নার্সিং সুপারভাইজার মাহমুদা আক্তার বুলির নেতৃত্বে ওই র্যালিতে ডাঃ জান্নাতুল ফেরদৌস সাথী, সিনিয়র স্টাফ নার্স কর্মকর্তা রিনা বেগম, রানী বেগম, মলি খাতুনসহ অন্যান্য নার্সগণ অংশগ্রহন করেন।
























