ads

বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর বারে এয়ার কন্ডিশনার দিলেন সাংসদ শ্যামলী

খবর টি পড়েছেন : ২০৯
শেরপুর বারে এয়ার কন্ডিশনার দিলেন সাংসদ শ্যামলী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী ও ইনডোর গেমস কক্ষের জন্য ডাবল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত) এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। তিনি ১০ মে বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যনির্বাহী পরিষদ কক্ষে প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুল আলম রকীবের হাতে আনুষ্ঠানিকভাবে তা তুলে দেন। ওইসময় অন্যান্যের মধ্যে সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ইসমাইল হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, বর্তমান অডিটর এডভোকেট ফরহাদ আলী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ খোরশেদ আলম, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোঃ আল আমিন, নির্বাহী সদস্য আশরাফুন্নাহার রুবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির সদস্য সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী গত ৭ মার্চ সমিতির নবনির্মিত লাইব্রেরী ও ইনডোর গেমস কক্ষের ফলক উন্মোচন করেন এবং একই দিন সমিতির আয়োজনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সমিতির লাইব্রেরী উন্নয়নে ৫ লাখ ও অন্যান্য খাতে আরও দেড় লাখ টাকার আর্থিক অনুদানসহ এসি প্রদানের ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপ্লবী রবি নিয়োগী আজও মানবমুক্তির লড়াইয়ে বেঁচে আছেন… পরবর্তী সংবাদ বার কাউন্সিল নির্বাচনে শেরপুরে সমন্বয় পরিষদের গণসংযোগে সাংসদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads