ads

বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপ্লবী রবি নিয়োগী আজও মানবমুক্তির লড়াইয়ে বেঁচে আছেন ॥ শ্রীবরদীতে ১৭তম প্রয়াণ দিবসে পঙ্কজ ভট্টাচার্য

খবর টি পড়েছেন : ১৭৬
বিপ্লবী রবি নিয়োগী আজও মানবমুক্তির লড়াইয়ে বেঁচে আছেন ॥ শ্রীবরদীতে ১৭তম প্রয়াণ দিবসে পঙ্কজ ভট্টাচার্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ প্রবীণ বাম রাজনীতিক ও নবগঠিত ঐক্য ন্যাপের সভাপতি কমরেড পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ধনাঢ্য পরিবারে জন্ম নেয়া বিপ্লবী রবি নিয়োগী ইচ্ছে করলে আরাম-আয়েসে দিনযাপন করতে পারতেন। কিন্তু তিনি শ্রেণিচ্যূত হয়ে সাধারণ মানুষকে ভালবেসে সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তার মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিঁনি আন্দামান নির্বাসন দন্ডও খেটেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগের ইতিহাসও বিরল। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তিনি বেঁচে আছেন তার কর্ম ও আদর্শে। তিনি ১০ মে বৃহস্পতিবার দুপুরে অগ্নিযুগের সিংহ পুরুষ, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রয়াত বিপ্লবী রবি নিয়োগীর ১৭তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী সদরে এপিপিআই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান উৎপল কান্তি ধর, রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি ড. সুধাময় দাস, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার ও কমরেড মনি সিং ফরহাদ স্মৃতি ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রতীপ চক্রবর্তী। রবি নিয়োগী সভাকক্ষের সহ-সাধারণ সম্পাদক কবি রবিন পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবি নিয়োগীর মেয়ে মঞ্জু শ্রী নিয়োগী, জেলা ডায়াবেটিক হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মাসুম ইবনে শফিক, কবি হাদিউল ইসলাম প্রমুখ।
স্মরণসভা শেষে বিপ্লবী রবি নিয়োগী সম্পর্কে পরীক্ষাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যৌতুক নির্যাতনের মামলায় স্বামীর কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুর বারে এয়ার কন্ডিশনার দিলেন সাংসদ শ্যামলী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads