ads

বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের হোটেল শ্রমিক সাগরের হার্টের ভাল্ব প্রতিস্থাপনে প্রয়োজন ৫ লাখ টাকা

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরের হোটেল শ্রমিক সাগরের হার্টের ভাল্ব প্রতিস্থাপনে প্রয়োজন ৫ লাখ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মাত্র ১৪ বছর বয়সেই জটিল হৃদরোগে আক্রান্ত হয়েছে শেরপুরের হোটেল শ্রমিক সাগর। তার হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। সামান্য কাজ করলেই বুকে ব্যাথা ওঠে। ফলে হোটেল শ্রমিকের কাজটি সাময়িকভাবে বন্ধ রেখেছে সে।
সাগর শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকার ইউসুফ আলী ও সজিলা বেগমের ছেলে। মাত্র ৪ বছর বয়সে সাগরের বাবা ইউসুফ তার (সাগর) মাকে তালাক দেন। এরপর অনেক কষ্টে মা সজিলা বেগম সাগরকে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করান। কিন্তু অর্থাভাবে তার আর পড়াশোনা করা সম্ভব হয়নি। এরপর হোটেল শ্রমিকের কাজ নেয় সাগর। ৪ বছর ধরে হোটেলে কাজ করছে সে।
গত মার্চ মাসের প্রথম সপ্তাহে হোটেলে কাজ করার সময় সাগর আকস্মিকভাবে অজ্ঞান হয়ে পড়ে। এরপর প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তার (সাগর) হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে এই ভাল্ব প্রতিস্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজন কমপক্ষে ৫ লাখ টাকা। যা সাগরের দরিদ্র মা সজিলা বেগমের পক্ষে বহন করা কোনভাবেই সম্ভব নয়।
কান্নাজড়িত কণ্ঠে সজিলা বেগম বলেন, তাঁর একটি মাত্রই ছেলে। বিভিন্নস্থানে চিকিৎসা করিয়ে হাতে যা ছিল ইতোমধ্যে তা শেষ হয়ে গেছে। তাই তার ছেলেকে বাঁচাতে চিকিৎসার জন্য তিনি সমাজের সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: সজিলা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৫০১৮৮০২০০৬২৭৮০৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শেরপুর শাখা, জেলা: শেরপুর অথবা বিকাশ হিসাব নম্বর: ০১৯৩৪৭৯৫৩০৩।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩ দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্যাটেলাইট যাত্রা আরও আগে হতো…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads