ads

বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্যাটেলাইট যাত্রা আরও আগে হতো ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২৫২
বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্যাটেলাইট যাত্রা আরও আগে হতো ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হবে। জানি না সেই পোষ্টার আপনারা কি দেখেছে কি-না। পোস্টার দেখে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। পোস্টার দেখে মনে হচ্ছে বঙ্গবন্ধু আকাশ থেকে বাংলাদেশের অগ্রযাত্রা দেখছেন। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, এই স্যাটেলাইট যাত্রা আরও আগে হতো। তিনি ১০ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্তমঞ্চে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে লোহার বেঞ্চ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি বেড বিতরণকালে ওইসব কথা বলেন। কৃষিমন্ত্রী এর আগে নালিতাবাড়ী পৌরসভায় জলবায়ু অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে খালের উপর ড্রেনেজ নির্মাণ কাজের অগ্রগতি পরির্দশন করেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন করে না। তারা মাছ খান না, মাছের ঝুল খান। জাতীয় নির্বাচনে যাবেন না। কিন্ত মেয়র নির্বাচন করেন, পৌরসভা নির্বাচন করেন। এটা কি নির্বাচন না। এখনতো পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সময়মত হবে। যারা সময় মত নির্বাচনে আসবেন ভালো। কারও জন্য নির্বাচন ঠেকে থাকবে না।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন, উনি বলেন, উনি খুব অসুস্থ। আমিও মনে করি তিনি অসুস্থ। কিন্তু আপনার জেলাখানায় বিশ্রামের দরকার। আপনি যখন বঙ্গবন্ধু মেডিকেলে আসলেন, আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিলো। আপনি কোর্টে যান দু’জন ধরে নামায়। কিন্ত সেই দিন দেখলাম কি চমৎকার সোজা হয়ে কারও সাহায্য ছাড়া হেটে যাচ্ছেন। জেলখানার বিশ্রামে আপনাকে ফিট করেছে। তিনি বলেন, খালেদা জিয়াকে শাস্তি আমরা দেইনি। শাস্তি দিয়েছে আদালত। তিনি বের হলে আদালতের মাধ্যমেই বের হতে হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন অপটিক্যাল ফাইবার বাংলাদেশের মধ্য দিয়ে নিয়ে যাবার প্রস্তাব দিয়েছিল। বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তা বাতিল করে দিয়েছিলেন। ওই জিনিসই ১৯৯৬ সালে আমরা পেলাম। অপটিক্যাল ফাইবার না থাকলে আমরা মুঠোফোন ব্যবহার করতে পারতাম না।
এদিন কৃষিমন্ত্রী বরাদ্দকৃত টিআরের অর্থায়নে উপজেলার ১৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৪০ জোড়া লোহার বেঞ্চ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিনিটি ক্লিনিকে ৫ টি ডেলিভারি বেড বিতরণ করেন।
ওইসময় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের হোটেল শ্রমিক সাগরের হার্টের ভাল্ব প্রতিস্থাপনে প্রয়োজন… পরবর্তী সংবাদ ওরা স্বপ্নের সিঁড়িতে!

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads