ads

বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌতুক নির্যাতনের মামলায় স্বামীর কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় জহিরুল হক (৪৫) নামে এক ব্যক্তির ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড হয়েছে। ১০ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের নবাগত বিচারক মোঃ আখতারুজ্জামান আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জহিরুল নেত্রকোনা সদরের সহিলপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া গ্রামের আব্দুর রশিদ দুলালের মেয়ে ও ২ সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসী শাপলা (৩৮) কে ২০১৭ সালের ২৬ মে সন্ধ্যায় ২ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন করে যৌতুকলোভী পাষন্ড স্বামী জহিরুল। পরে নির্যাতিতা গৃহবধূ শাপলা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই বছরের ৭ জুন স্বামী জহিরুল ও তার ভগ্নিপতি নুরল আমিনসহ ২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে সদর থানার এসআই হাবিবুর রহমান ওই বছরের ১৬ আগস্ট একমাত্র জহিরুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক পর্যায়ে জহিরুল হক স্ত্রী শাপলাকে তালাক দেয়। ওই অবস্থায় বাদী ও তার মেয়েসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!