ads

বৃহস্পতিবার , ১৯ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক মেরাজের মাতৃবিয়োগ

খবর টি পড়েছেন : ২২১
শেরপুরে সাংবাদিক মেরাজের মাতৃবিয়োগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনের মাতা মোছাঃ ছফুরা বেগম (৭৮) ১৮ এপ্রিল বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সদর উপজেলার হেরুয়া বালুরঘাটের নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন সকালে হেরুয়াবালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
সাংবাদিক মেরাজ উদ্দিনের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাও: ছাব্বির আহাম্মেদ মোমতাজি, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাওঃ নুরুল আমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা স্কাউটসের সম্পাদক আইয়ুব আলী, খোয়ারপাড় শাপলা চত্বর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মাস্টার, যোগিনীমুরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেজাউল ইসলাম লিটন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাংবাদিককে মারধর করে ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নেওয়ার… পরবর্তী সংবাদ শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads