ads

মঙ্গলবার , ১৭ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মুজিবনগর দিবসের প্রেক্ষাপটের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা : ড.… পরবর্তী সংবাদ ঐতিহাসিক মুজিবনগর দিবসে এমএ পাবলিক স্কুলে ক্যুইজ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads